
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগের সত্যতা যাচাই করতে ভুক্তভোগীর সাক্ষ্য নিয়েছেন তদন্ত কর্মকর্তা। আজ রোববার (৩ আগস্ট) অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশের পরিদর্শক মো. গোলাম সারোয়ার তাঁর কার্যালয়ে অভিযোগকারীর সাক্ষ্য নেন।
অভিযোগকারী কাফিউল মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় বসবাস করছেন।
কাফিউল গত ৯ জুলাই আইনগত প্রতিকার চেয়ে জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ করেন। কাফিউলের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর প্রতিপক্ষ সানাউল্লাহর পক্ষে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত এসআই জাহিদুল হাসান। তাঁর দাবি, তিনি তদন্তে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে প্রতিবেদন দিয়েছেন।
গত ২৭ জুলাই অভিযোগ তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষ্য দিতে নোটিশ দেওয়া হয় অভিযোগকারী কাফিউলকে।
সাক্ষ্য শেষে অভিযোগকারী কাফিউল বলেন, ‘আজ বেলা ১১টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তাঁর কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি লিখিত সাক্ষ্য দিয়েছি। আশা রাখি, আইনগত প্রতিকার পাব।’
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. গোলাম সারোয়ার বলেন, ‘এসআই জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ করেছি। তদন্ত শেষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১৬ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৪২ মিনিট আগে