
খুলনা বিশ্ববিদ্যালয়ে তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে ‘Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তথ্য-প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে রেজাউল করিম বলেন, অতীতে শিক্ষার্থীদের জন্য এত সুযোগ-সুবিধা ছিল না। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ পাচ্ছেন। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এ ধরনের সেশন আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাব ও সার্বিক সহযোগিতার জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের ব্যাংকিং খাত, আর্থিক সচেতনতা, ক্যারিয়ার সম্ভাবনা ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তরুণদের ব্যাংকিং পেশার সঙ্গে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড (ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং) এম এম মাহবুব হাসান, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড (সাউথ) মো. মোস্তফা মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড (ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ওডি) মনোয়ারা খাতুন।
পরে মক ইন্টারভিউ, ক্যারিয়ার আড্ডা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে সেরা প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট রুহুল আমিন মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. লাজিম উদ্দিম ও নাজরাতুন আনিশা। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন।

বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামে জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে থাকা ১৯৯ দশমিক ৯৮ মিটার লম্বা এবং ৩২ দশমিক ২৪ মিটার প্রস্থের জাহাজটি থেকে ইয়াসিন (৫০) নামের ওই লোক সাগরে
৬ মিনিট আগে
ফ্যামিলি কার্ড শুমারিতে জনবল নিয়োগে বরিশাল সদর উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়।
৯ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জমির উদ্দীন সরকার জনিকে একমাত্র আসামি করে একটি মামলা করেছেন তাঁরই শ্বশুর ছামছুল ইসলাম। ঘটনার পর ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জন
১ ঘণ্টা আগে