
জামালপুরের মেলান্দহে তীব্র লোডশেডিং হাওয়ায় বোরো ধানখেতে পানি দিতে পারছেন না কৃষকেরা। প্রয়োজনীয় পানির অভাবে ধান উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা।
জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বর্তমানে বোরো ধানগাছে শিষ আসা শুরু করেছে। পানি কম থাকলে ধানের শিষ ছোট হয়, ধানে পাতার পরিমাণ বেড়ে যায়। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
স্থানীয় কৃষকেরা বলেন, রাতে দুই ঘণ্টা ও দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকে। ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে রাতদিন মিলে তিন-চার বিঘা জমিতে পানি দিতে পারেন সেচপাম্পের মালিকেরা। প্রতিটি সেচপাম্প মোটরের অধীনে প্রায় ১৫ থেকে ১৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করা হয়। লোডশেডিং হওয়ায় ধানখেতে পানি দিতে পারছেন না।
উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক মোস্তফা বলেন, ‘বারে বারে বিদ্যুৎ যায় আর আসে। ঠিকমতো জমি ভেজে না। এই করে কি আবাদ হয়? এত কষ্ট করেও ফলন যদি ঠিকমতো না পাওয়া যায়, তাহলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’
ওই ইউনিয়নের সেচপাম্পের মালিক আলম মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে রাতে ঘুম নেই। রাতে বিদ্যুৎ এক ঘণ্টাও থাকে না। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গেই মোটর চালু করতে হয়। রাতদিন মিলেও ধানখেতে পানি দিতে পারছি না। আমার মোটর দিয়ে ১২ বিঘা জমিতে পানি দেই।’
লোডশেডিংয়ের কারণে প্রতিদিন তিন-চার বিঘা জমিতে পানি দিতে পারছি। বাকি জমিগুলোতে ঠিকমতো পানি দিতে পারছি না।
স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল আমিন বলেন, বর্তমানে গ্যাসের স্বল্পতা ও বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে এবং জামালপুর বিদ্যুৎকেন্দ্র (৯৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন) বন্ধ থাকায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেলান্দহ জোনাল অফিসের আওতাধীন চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তাই ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২ ঘণ্টা আগে