
তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ মোটরসাইকেলের চালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার অবরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ ড্রাম তেল মজুতের সন্ধান পান। এই তেল চালকদের কাছে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, পৌর শহরের পিটিআই মোড়ে জুঁই এন্টারপ্রাইজ তেলের দোকানের সামনে শতাধিক মোটরসাইকেলের চালক রাত থেকে লাইন ধরে। আজ সকাল ১০টা পর্যন্ত তেল না পেয়ে চালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহাসড়ক অবরোধ করলে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জুঁই এন্টারপ্রাইজে তল্লাশি চালান। প্রতিষ্ঠানটির স্টক রেজিস্টার খাতায় তেল শূন্য দেখালেও তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার তেল মজুত পাওয়া যায়। পরে এই তেল মোটরসাইকেলের চালকদের কাছে বিক্রি করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার বি এম এস আর আলিফ বলেন, ‘জুঁই এন্টারপ্রাইজের সামনে অনেক লোকের সমাগম ঘটেছে। আমরা খবর পেয়ে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে জুঁই এন্টারপ্রাইজের স্টক রেজিস্টার তল্লাশি করি। স্টক রেজিস্টারে তেলের পরিমাণ শূন্য দেখায়। পরে ওই দোকান তল্লাশি করে কয়েকটি ড্রামে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। পরে ওই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুত করা তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি থাকায় দোকানমালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন। বর্তমানে মজুত থাকা তেল গ্রাহকদের মধ্যে বিক্রি করা হচ্ছে।’
এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘কোথাও তেল মজুত করার সুযোগ নেই। আমাদের প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করছে। আজ এই দোকানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এমন অভিযান চলমান থাকবে।’

কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
১৮ মিনিট আগে
গতকাল দুপুরে বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং...
২৫ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন তিনি।
৩২ মিনিট আগে