
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে উপজেলার মাইজবাড়ীতে আলহাজ জুট মিল প্রতিষ্ঠিত হয়। এ মিলে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি করা হত। এ জুট মিলে প্রায় ৩ হাজারের অধিক শ্রমিক কাজ করত। দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করা হত।
২০১৮ সালের ২০ জুলাই মাসে লোকসান ও ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে এ মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়েন। খুব দ্রুত এ জুটমিলটি চালুর দাবি জানান তারা।
এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মাছ ধরা শুরুর প্রথম সাত ঘণ্টায় এ কেন্দ্রে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
২০ মিনিট আগে
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলার বাদী সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা।
২৫ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দুপুরে একদল চিকিৎসক পরিচালকের কক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাব নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
৩৪ মিনিট আগে