হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার গভীর রাতে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৮ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।
১৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
২১ মিনিট আগে