
ভারত থেকে জোরপূর্বক বাসিন্দাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) প্রবণতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলার ১০৩.২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
৫৫ বিজিবি জানিয়েছে, দায়িত্বরত সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। আজ রোববার সকাল থেকে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশ-ইনসংক্রান্ত সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিতকরণ এবং তথ্য দেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।
স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি নিয়ে ঐক্যবদ্ধভাবে সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া হচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তায় থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি উঠান বৈঠকের ব্যাপকতা বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোন ছাড় নেই।”
পেশায় ভ্যানচালক চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা মোঃ মজনু মিয়া বলেন, “রাতে বিজিবি মাইকিং করে সতর্ক করায় আমরা অনেক সাবধান হয়েছি। বিজিবি স্যাররা রাত-দিন পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।”
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা ও চা বাগানের কর্মী মোহন লাল বলেন, “উঠান বৈঠকে বিজিবি আমাদের বুঝিয়ে বলে পুশইন বিষয়টা কি, এবং কীভাবে সন্দেহজনক লোক চিনতে হয় ও দেশের স্বার্থে বিজিবিকে তথ্য দিতে হয়। এতে আমরা নিজেরাও সচেতন হয়েছি।”

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে