
রাজধানী ঢাকায় অপহরণ ও নির্যাতনের পর এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া উচ্চবিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা ও মাধবপুর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখানের চানপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আব্দুল আউয়াল এবং মায়ের নাম মাজেদা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ঢাকার আফতাবনগর এলাকায় ফরহাদকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ১ মে একটি প্রাইভেট কারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এনে ফেলে রাখা হয়।
এ ঘটনায় আটক এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই হানিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আন্দিউড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে মাধবপুর থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়া-সংক্রান্ত বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
১ ঘণ্টা আগে
খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..
১ ঘণ্টা আগে