
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম আরাফাত ইসলাম নয়ন। সে উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় নয়নের বাবা খালিদ শেখ গতকাল রাতেই টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
খালিদ শেখ জানান, কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।
খালিদ শেখের ভাষ্য, সেই ঘটনার জেরে গতকাল বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর ছেলে নয়নের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করে এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
১ ঘণ্টা আগে
বরিশাল নগরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের ৭০ শতাংশ খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাশয়টি ২০ দিন ধরে বালু ফেলে দখল করে নেয় একটি চক্র।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
২ ঘণ্টা আগে