
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।
মাহমুদুল ইসলাম ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মলছড়িতে উপপরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

আজ সোমবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২ / ১৪ নম্বর বাসায় চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে...
২ মিনিট আগে
বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সবুজ ও ক্লিন বাংলাদেশ গড়তে পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে। অবৈধ ইটভাটা বন্ধসহ ভাটায় উর্বর মাটি ব্যবহার বন
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। কুমিরার জোড়ামতল এলাকায় তিন শতাধিক পরিবারের বসতি সরাতে বাসিন্দাদের এক মাস সময় দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগে
নেত্রকোনা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু সায়েমের নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ করেছেন এক ব্যক্তি। জেলা প্রশাসক, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে গত ১১ সেপ্টেম্বর এসব অভিযোগ দেওয়া হয়।
৩০ মিনিট আগে