
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শিশু পার্কসংলগ্ন এলাকায় নির্মিত ‘৩৬শে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক তোরণটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদল। রাত ১২টার দিকে কে বা কারা তোরণটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আগুনে তোরণের একটি অংশ পুড়ে যায়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামফলক পুড়ে যায়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, ‘দুপুরে তোরণ নির্মাণের পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে ছিলাম। রাতে খবর পাই, তোরণটিতে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে, তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতিকে অপমান করেছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
১১ মিনিট আগে
রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পুলিশ বলছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছিল। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের ...
১১ মিনিট আগে
বরগুনার আমতলীতে ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন দুই শতাধিক কৃষক। ব্রি-৯৮ জাতের ধান চাষ করে চার মাসেও আশানুরূপ ফলন না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের এখন আউশের পর আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ...
১৯ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
২৪ মিনিট আগে