
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওনকে (২৫) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নুর ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে গতকাল রাতে রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা দেখতে যান। এ সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তাঁর লোকজনের সঙ্গে মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্লিনটন বিশ্বাস লোকজন নিয়ে ব্যবসায়ী ইমতিয়াজ, সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামী (১৯) নামের চারজনকে মারধর করেন। মারধরের পরে ইমতিয়াজের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস রামশীল ব্রিজের ওপর নিয়ে পুড়িয়ে ফেলেন।
গুরুতর আহত ইমতিয়াজ বলেন, ‘মঙ্গলবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে রামশীলের রাজাপুরে পূজা দেখতে যাই। রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে ক্লিনটন বিশ্বাস আমাদের গালিগালাজ করে মারধর করে। এ সময় আমার কাছ থেকে সুজুকি এফআই মডেলের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে রামশীল ব্রিজের ওপর বসে পুড়িয়ে ফেলে।’
রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, ‘গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে আমাদের মারধর করে। একপর্যায়ে এলাকাবাসী এসে ইমতিয়াজের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কেউ ইমতিয়াজকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, ‘রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ পেয়েছি। যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩১ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে