
গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের কারফিউ জারি করে প্রশাসন। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হবে। এরপর তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থকবে।
আজ শুক্রবার সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও কিছু ভ্যানচালক। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের কাঁচাবাজার ও পাইকারি দোকানে কিছুটা ভিড় দেখা গেছে।
সকালে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করে প্রশাসন।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে যৌথ বাহিনী অন্তত ২৫ জনকে আটক করেছে।
এদিকে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার গোপালগঞ্জে আসেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
এ ছাড়া গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনাস্থল পরিদর্শনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জে আসেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. তানভীর হোসেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে