
গাজীপুরের গাছা থানার ভূষির মিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। আজ রোববার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ স্থানীয়দের বরাতে জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের দোকানেই ঘুমিয়ে পড়েন আবুল কালাম আজাদ। অন্যান্য দিন সকালে দোকান খুলে ব্যবসা শুরু করলেও শনিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দোকানের শাটার বন্ধ ছিল।
বিষয়টি নিয়ে আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে গাছা থানা-পুলিশ আজ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।

চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৮ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৮তম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে উদ্ধার হওয়া হাত বাঁধা গৃহবধূর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী শিমুল শীল তাঁকে হত্যা করেছেন। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে