
গাজীপুরের কালীগঞ্জের বিল বেলাইয়ে নর্থ সাউথ গ্রুপের আবাসন প্রকল্পের অবৈধ স্থাপনায় আদালতের নির্দেশে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু আবারও সেই সংযোগ চালু করার অভিযোগ উঠেছে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে।
স্থানীয় লোকজন জানান, কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকার বিল-বেলাইয়ে বেশ কয়েক বছর ধরে আবাসন প্রকল্পের নামে দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে কৃষিজমি ও বিল ভরাটের চেষ্টা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান জমির মালিককে ভুল বুঝিয়ে প্রথমে জমি বায়না করে সেখানে সাইনবোর্ড স্থাপন করেন। পরে সেই জমির পাশাপাশি অন্যের জমিতেও রাতের আঁধারে বালু ভরাট করতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৯ আগস্ট জেলার সদর উপজেলা প্রশাসন উচ্চ আদালতের নির্দেশে একটি সাইনবোর্ড নর্থ সাউথ গ্রুপের প্রকল্পের সামনে স্থাপন করে। এ ছাড়া তাদের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে আদালতের নির্দেশ অমান্য করে নর্থ সাউথ গ্রুপ জলাধার ও কৃষিজমিতে বালু ফেলা চলমান রাখে। পরে গত বছরের ৭ সেপ্টেম্বর প্রশাসন ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানটি পল্লী বিদ্যুৎ অফিসকে ম্যানেজ করে পুনরায় অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে কথা হয় কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আক্তার হোসেনের সঙ্গে। তিনি জানান, বাংলাদেশে যদি কারও জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে তাঁকেই তিনি বিদ্যুৎ দিতে বাধ্য। উচ্চ আদালতের নির্দেশে কোনো স্থাপনা অবৈধ ঘোষণা হলে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা যায় না। আমরা তাঁদের লাইন কেটে দিয়েছিলাম। কিন্তু তাঁরা সিকিউরিটির জন্য পুনরায় সংযোগের আবেদন করে। তাই পুনরায় তাঁদের সংযোগ দিই। তা ছাড়া বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছিলাম, তিনি আমাকে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।’
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ‘ডিজিএম আমাকে জিজ্ঞেস করার পর আমি বলেছি তাঁকে বিধি মোতাবেক সংযোগ দেওয়ার জন্য। যেহেতু স্থাপনা অবৈধ, সেটির সংযোগও অবৈধ হওয়ার কথা। আমি বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করেও নর্থ সাউথ গ্রুপের আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুরের গাংনী এতিমখানা থেকে হাসাইন আলী (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে...
২৯ মিনিট আগে
নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোনের করা মামলায় গ্রেপ্তারের পর আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি সম্পূর্ণ নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগর নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মধ্যে স্থির হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
১ ঘণ্টা আগে