
চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ পাঁচ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘সুরভীর সঙ্গে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আশা করব, যেখানে যা ভুল হয়েছে, সেটি আইনিপ্রক্রিয়ায় দ্রুত সংশোধন করে সুরভীকে মুক্তি দেওয়া হবে।’

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৬ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৬ ঘণ্টা আগে