
গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামের এক তরুণীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের একটি আদালত এই আদেশ দেন। এদিকে সুরভীকে ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করে এবং রিমান্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে বয়সসংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।’
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল বলেন, সুরভীর বয়স ১৭ বছরের একটু বেশি, তবে ১৮ বছর হয়নি।
গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘সুরভীর সঙ্গে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আশা করব, যেখানে যা ভুল হয়েছে, সেটি আইনিপ্রক্রিয়ায় দ্রুত সংশোধন করে সুরভীকে মুক্তি দেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের সময় সুরভী ঘুমিয়ে ছিলেন। তাঁকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। ঘুমন্ত অবস্থা থেকে সুরভীকে পুলিশের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের করা একটি চাঁদাবাজি মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি।
আজ সুরভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে সকাল থেকে জুলাই যোদ্ধারা জজ কোর্ট প্রাঙ্গণে সমবেত হন। তাঁরা সুরভীর নিঃশর্ত মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় পরিকল্পিতভাবে নির্দোষ কিশোরী জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ওরফে সুরভীকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বয়সের বিষয়টি গোপন করে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই কায়দায় আজ তাঁকে হয়রানিমূলকভাবে পুলিশ আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড মঞ্জুর করায়।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৫ ঘণ্টা আগে