
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের পিটুনির প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তী সময়ে সেটি হাউস বিল্ডিং হয়ে আজমপুরে এসে শেষ হয়। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলকালে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমরা ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
এদিকে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‘উন্নয়নের অভিযাত্রায় পল্লী হবে সমৃদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা-পুলিশ...
১১ মিনিট আগে
বিয়ের তিন মাস পর কর্মস্থলে ফিরেই পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের ওসমানীনগরের মো. শামসুল ইসলাম কামরান (২৫)। শনিবার রাতে সেতুবাল জেলার আলমেদা এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর রোববার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
বান্দরবানে টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে সরে যেতে মাইকিং করছে। ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
১ ঘণ্টা আগে