
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাবড়ি ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) ও একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০ হাজারটি ইয়াবা বড়ি, নগদ ৫৮ লাখ টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে আনোয়ার ও শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ১০ হাজারটি ইয়াবাবড়ি, নগদ ৫৮ লাখ টাকা, তিনটি মোবাইল জব্দ করা হয়। পুলিশের করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবার পরিচালনা করার কথা স্বীকার করেন তাঁরা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে