জ্ঞাত আয়ের অতিরিক্ত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার দায়ে গাজীপুর জেলার টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে এএসপি) ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করেন দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। মামলায় ঘটনার সময়কাল দেখানো হয়েছে ২০১৯ সালের ৪ ঠা জুলাই।
মামলায় আসামি হলেন-গাজীপুরের টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম। তিনি পদোন্নতি পেয়ে বর্তমানে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত। তিনি বাগেরহাট জেলার সদর থানার হরিনখানা এলাকার গাজী আব্দুর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাস করেন। অপর মামলায় আসামি তাঁর স্ত্রী আসমাউল হুসনা উল্কা।
মামলায় অভিযোগ করা হয়েছে, গাজী রুহুল ইমামের বৈধ গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় স্থাবর ৭০ লাখ ১৩ হাজার ৬৭২ টাকা এবং অস্থাবর ২১ লাখ ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৯১ লাখ ৫৩ হাজার ৬৭২ টাকা। অপরদিকে, তার অর্জিত মোট সম্পদের পরিমাণ পাওয়া যায় স্থাবর ৮১ লাখ ৬ হাজার ১০৭ টাকা এবং অস্থাবর ২৯ লাখ ৫৫ হাজার ৭৪০ টাকা। অর্থাৎ তিনি ১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকা টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপর মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, আসমা উল হুসনা উল্কা ৫০ লাখ ৩১ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র একজন। বিদ্যালয়ে ১১ জন শিক্ষক কর্মরত থাকার পরও এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
২০ মিনিট আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে এবারও অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৬ দশমিক ২৭ শতাংশে। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।
৩২ মিনিট আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। ফলাফল পর্যালোচনায়, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
১ ঘণ্টা আগে