গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে মো. সুমন মিয়া (২৪) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আক্তার স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালালেও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সেটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়।
নিহত মো. সুমন মিয়া সপরিবারে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী সুমন মিয়ার অটোরিকশা ভাড়া করেন। কালামপুর এলাকার দিকে যাওয়ার পথে আক্তার স্পিনিং মিলের সামনে পৌঁছালে তাঁরা চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা চালকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
২৬ মিনিট আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৩৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে