গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রোজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার করপোরেশনের ৮ অঞ্চলের ১১টি জায়গায় গরু জবাই করে ভর্তুকিমূল্যে মাংস বিক্রি করা হবে।
করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুর মহানগরী এলাকায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করে। বাজারে গরুর মাংসের দাম বেশি হওয়ায় তাঁরা নিয়মিত মাংস কিনে খেতে পারে না। সেসব স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ও ২৭ রমজানকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
করপোরেশনের প্রশাসক জানান, স্বল্প আয়ের একজন মানুষ এক কেজি করে গরুর মাংস কিনতে পারবে। প্রতি কেজি মাংসের দাম হবে ৫০০ টাকা। ইতিমধ্যে ৪০০ কেজি বা এর বেশি ওজনের ১১টি গরু কেনা হয়েছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন থেকে ভর্তুকি দেওয়া হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডোবায় ডুবে অলি ও আলী (৪) নামের যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের কালকিনির ইলিয়াস হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের পরিবার মৃত্যুর খবরটি জানতে পারে। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
১ ঘণ্টা আগে