
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার মাক্কির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম শিশির মিয়া (১৬)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের মো. সফিক মিয়ার ছেলে। সে নিজ মাওনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর আহত দুজন হলো জাহিদ (১৬) ও রাহাদ (১৬)। আহত দুজন একই স্কুলের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, আজ দুপুরের পর দুই স্কুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় শিশির। বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ছিটকে পড়ে তিনজন। এ সময় ছিটকে পড়ে অপর আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয় শিশির। গুরুতর অবস্থায় তাকে নিজ মাওনা বাজারের নিয়ে আসলে তার মৃত্যু হয়। অপর দুই আহত ছাত্রকে মাওনা লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মাওনা লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার আবুল হুসাইন বলেন, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২৬ মিনিট আগে
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৫ ঘণ্টা আগে