Ajker Patrika

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আজও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০: ৪৪
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আজও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকেরা অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ছবি: আজকের পত্রিকা

সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও গাজীপুরে শুরু হয়েছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ভোগড়া বাইপাস, নাওজোড়ে কয়েকটি পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসতে থাকেন। সেখানে আসার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। এ সময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা একটু সমস্যা করেছিলেন। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত