Ajker Patrika

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি
রোববার দুপুর ১২টার দিকে এপেক্স ফুটওয়্যার কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লিবিদুৎ এলাকায় অবস্থিত এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা প্রবেশ করেন। পরে তাঁরা কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি তোলেন। তবে তাঁরা বাহিরে বের না হয়ে কারখানার মধ্যেই বিক্ষোভ করতে থাকেন। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় চলে যায়।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত