
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ব্যাংকে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বেলা ৩টার দিকে ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।
আহত ব্যক্তিরা হলেন ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন (৪৫) ও শরিফ উদ্দিন ওরফে তাহসিন (৩০) এবং টেকনিশিয়ান জাকারিয়া চৌধুরী (২৩) ও আমিনুল ইসলাম (৩৫)।
ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে মা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় বেশ কিছুদিন ধরে কয়েকটি এসি কাজ করছিল না। তাই, আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুজন টেকনিশিয়ান এসি মেরামত করতে আসেন। এ সময় তৃতীয় তলায় আউটডোরে এসির কাজ করতে সহযোগিতা করছিলেন ব্যাংকের দুজন কর্মকর্তা। এ সময় হঠাৎ এসি বিস্ফোরণ ঘটে।
ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, এসি বিস্ফোরণে ব্যাংকের আসবাব ও জানালার গ্লাস ভেঙে যায়। বিস্ফোরণে তাঁদের ডেটা সেন্টারটি ধ্বংস হয়ে গেছে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এসি বিস্ফোরণে এসির টেকনিশিয়ানরা দগ্ধ হন এবং ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘বিকেল ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দুজন টেকনিশিয়ান এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসিটি বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দুই টেকনিশিয়ান ও ব্যাংকের দুই কর্মকর্তা আহত হন। তবে শরীরের কত শতাংশ পুড়ে গেছে সেটা জানা যায়নি। তাঁদের দ্রুত উদ্ধার করে ঢাকার স্কয়ার হাসপাতালে ও গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং সেন্টারে ভর্তি করা হয়েছে। এ বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।’

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা বন্দর এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ময়লা ফেলার কোনো ভাগাড় বা ডাম্পিং স্টেশন না থাকায় রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য ময়লার ভাগাড়।
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
২০ মিনিট আগে
খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের নবগ্রাম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়েছে হানিফ পরিবহনের একটি বাস। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
২৭ মিনিট আগে