
গাজীপুরের টঙ্গী বাজার হাজির মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি চিহ্নিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন প্রশাসন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক (এস্টেট-২) আসাদুজ্জামান বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানসহ প্রশাসন ও রাজউকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পুলিশ জানায়, টঙ্গীর হাজির মাজার বস্তির বিভিন্ন স্থানে অবৈধভাবে কয়েকটি মাদকের আস্তানা গড়ে তুলে একটি চক্র গণহারে মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। প্রতিদিন শত শত তরুণ-যুবক মাদক সেবন ও কেনাবেচার জন্য ওই বস্তিতে আসতেন।
পুলিশের ভাষ্য, এর আগে কয়েকবার পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালালেও মাদকসেবী ও কারবারিরা দমেননি। এ কারণে চিহ্নিত মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু হয়েছে।
মাজার বস্তি এলাকায় এক ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার অপরাধীরা অপরাধ করে হাজির মাজার বস্তিতে এসে আশ্রয় নেয়।
মো. বেলায়েত হোসেন আরও বলেন, ইতিপূর্বে এ মাজার বস্তিতে প্রায় ১০ বার অভিযান চালানো হয়েছিল। অভিযানকালে বেশ কয়েকটি মাদকের আস্তানা চিহ্নিত করা হয়। আজ থেকে চিহ্নিত মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া শুরু হলো। এই অভিযান অব্যাহত থাকবে।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৩ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে