
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। তবে কে বা কারা ভাংচুর করেছে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা। তিনি জানান, বুধবার বিকাল ৪ থেকে ৬টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করেছে। তিনি বলেন, আমরা এখনো প্রতিমায় রং করিনি। প্রতিমাগুলো কাঁচা রয়েছে। একারণে বৃষ্টির সময় ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর বৃষ্টিতে কোন ক্ষতি হলো কিনা দেখার সময় ত্রিপল সরালে দেখা যায়, প্রতিমাদের মধ্যে গনেশের সুর, কার্তিকের গলা, ঘোড়ার কান ভাঙা ও কিছু প্রতিমায় আচর দেওয়া হয়েছে।
খবর পেয়ে জিএমপির উপ পুলিশ কমিশনার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিবিরভাবে তদন্ত করা হচ্ছে। প্রতিমাগুলো এখনো নির্মানাধীন ও কাঁচা রয়েছে। প্রতিমা ভাঙচুর করা হয়েছে, নাকি কাঁচা থাকায় অন্য কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন জানান, বিষয়টি আমরা জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত করছে।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
১ ঘণ্টা আগে