
গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার রাতে মো. মোজাম্মেল হোসেন (৫০) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মো. সিরাজউদ্দিনের ছেলে।
সনমানিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তৌহিদুজ্জামান সরকার তপন বলেন, মোজাম্মেল হোসেন একজন বনেদি পরিবারের সন্তান। একসময় তিনি জেলা পরিষদের ডাকবাংলোতে চাকরি করতেন। অনেক বছর আগে সেই চাকরি ছেড়ে দিয়েছেন। বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে না পারলে মাঝেমধ্যে লোকজনের বাড়ি থেকে টুকিটাকি জিনিসপত্র চুরি করতেন। ৫-৭ দিন আগেও তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা পরামর্শ করতে এসেছিলেন তাঁর কাছে।
স্থানীয়রা জানান, গত শনিবার ভোরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মতিউর রহমানের বসতঘর থেকে বেশ কিছু হাঁড়ি-পাতিল ও আসবাব চুরি করে চটের বস্তায় ভরে নিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল। এ সময় স্থানীয় জনগণ এত ভোরে বস্তায় কী নিয়ে যাচ্ছেন, এটি জানতে চাইলে তিনি অসংলগ্ন জবাব দেন। এ সময় তাঁর বস্তা খুলে হাঁড়ি-পাতিল ও আসবাব দেখতে পেয়ে স্থানীয় জনতা তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে বিকেলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
তবে সনমানিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক জানান, মোজাম্মেল হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে স্থানীয় মাদক কারবারিদের টাকাপয়সা লেনদেনসংক্রান্ত বিরোধ থাকায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ছেলে ফাহাদ প্রধান দাবি করেন, তাঁর বাবাকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বাবার হত্যাকারীদের বিচার চান।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, মোজাম্মেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে রোববার রাতে ৯ জনের নাম উল্লেখসহ ৪-৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে