Ajker Patrika

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৫০
সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি
গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতিমধ্যে মজুরি কমিশন বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, বোর্ড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরপরও যাঁরা আন্দোলন করছেন, তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

ডিআইজি বলেন, শ্রমিক ভাই-বোনদের প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল। নাশকতার অভিযোগে ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে দেখা গেছে, তারা কেউ শ্রমিক নন।

মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক ভাই-বোনেরা ভালো করেই জানেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি কমিশন বোর্ড গঠন হয়েছে। মজুরি কমিশন বোর্ডে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ থাকে। তারা আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসবে।

শ্রমিক ও মালিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘আপনারা কাজে মনোনিবেশ করেন। আপনাদের নিরাপত্তার ব্যবস্থা পুলিশ দেখছে। আর মালিকপক্ষ, আপনারা কারখানা চালু রাখুন। কারখানা ও অন্যান্য নিরাপত্তার বিষয়টি আমরা দেখব। কারখানা ও শ্রমিক ভাই-বোনদের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত