
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার সঙ্গে তাঁর আটকের আগে যেভাবে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর (নূরুল হুদার) সঙ্গে যেটা হয়েছে, মানে গলায় এটা-সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে।’
আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সেখানে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তার (নূরুল হুদা) ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখা হবে কারা জড়িত। এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কৃষিজমি রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষিজমি সুরক্ষায় একটি আইন করতে যাচ্ছি—যাতে কৃষিজমি দখল না হয়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন করতে হবে, যেন দেশি ফলের গাছ বেশি করে লাগানো হয়।’
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ও মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সেলিম প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছান এবং পরিদর্শন শেষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বরিশালের মেহেন্দীগঞ্জে ১৩টি গাঁজাগাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে শামীমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল...
৭ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী ডেমোনেস্ট্রেটরকে (প্রদর্শক) জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন স্থানীয় বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল।
১৫ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে বন বিভাগ ও প্রাণী অধিকারকর্মীদের যৌথ অভিযানে একটি জবাই করা শিয়াল ও ১৮ কেজি শিয়ালের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামগঞ্জ বাজারে এ অভিযান চালায় উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ এবং অ্যানিমেল রাইটস বিডি-৬৪।
৪০ মিনিট আগে
জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইউনুস আলী ও তাঁর সহযোগীরা শামসুন্নাহার বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি আছে।
১ ঘণ্টা আগে