গাজীপুরের কালীগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক সহকারী মুয়াজ্জিনের বিরুদ্ধে। ১৫ দিন ধরে পঞ্চম শ্রেণীর শিশুটির উপর এ নির্যাতন চালায় শাহাদাৎ হোসেন (২৪)। শিশুটি তাঁর পরিবারকে এ ঘটনা জানায়। শাহাদাৎকে স্থানীয় সালিশ তাঁকে মারধোর করে গ্রাম ছাড়ার নির্দেশ দিলেও বিচারে সন্তুষ্ট নয় ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর বাবা সোমবার জানান, ‘ছেলেকে আরবি শিখানোর জন্য গৃহশিক্ষক খুঁজছিলাম। শাহাদাত পড়াতে রাজি হলেও বাড়িতে এসে পড়াতে পারবে না বলে জানায়। তাঁর কথা মতো ছেলেকে প্রতিদিন সন্ধ্যার পর শাহাদাতের বাড়িতে পাঠাতাম । সে আমার ছেলেসহ ১০ থেকে ১৫ জনকে পড়াত। গত সপ্তাহে আমার ছেলে আরবি পড়তে যেতে রাজি না হয়ে বাড়ির বাইরে চলে যায়। কয়েকদিন পড়তে না যাওয়ায় জোর করলে ছেলে কান্না শুরু করে। তখন পরিবারের কাছে ঘটনা খুলে বলে শিশুটি।’
ছেলের বরাত দিয়ে এ বাবা বলেন, প্রতিদিন সবার পড়া শেষ হলেও শিশুটিকে একটু বেশি পড়ানোর কথা বলে রেখে দিত। সবাই চলে গেলে রুম আটকে জিনের ভয় দেখিয়ে তাঁকে বলাৎকার করত। এ ঘটনা কাউকে বললে তাঁর সঙ্গে থাকা জিন শিশুটির ক্ষতি করবে বলেও ভয় দেখাত শাহাদাত।
বিষয়টি কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম মোল্লা ও নব নির্বাচিত কাউন্সিলর আফছার আহমেদকে জানান এ পিতা। এ নেতারা ১০ দিন আগে স্থানীয় শালিস বসিয়ে শাহাদাতকে মারধর করে। শিশুটির পরিবার এ বিচারে খুশি না হলে রবিবার আবার শালিস বসানো হয়। এ দফায় বিচারকরা শাহাদাৎকে মাটিতে থুথু ফেলে চেটে তোলায়, ২০বার কান ধরে উঠবস করায় ও গ্রাম ছাড়ার নির্দেশ দেয়। তবে কাউন্সিলরদের কথায় ও নিজের সম্মানহানির কথা ভেবে মামলা করেনি ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম মোল্লা বলেন, নির্যাতনের শিকার শিশুটির পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে থানায় যেতে নিরুৎসাহিত করেছি। তাছাড়া নতুন কাউন্সিলর বিচার করার দায়িত্ব নিয়েছে, তাই আমি আর কিছু বলিনি।
নব নির্বাচিত কাউন্সিলর আফছার আহমেদ বলেন, একবারের বিচারে নির্যাতনের শিকার শিশুটির পরিবার সন্তুষ্ট না হওয়ায় দু’দফা বিচার করেছি। সালিসের সময় কাউন্সিলর চান্দু মোল্লা ও স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।’
উল্লেখ্য, অভিযুক্ত শাহাদাৎ উপজেলার ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি পাশের গ্রাম দুবার্টি আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী ও তুমলিয়া জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন। আর নির্যাতনের শিকার ওই শিশুটি একই এলাকার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র।

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৯ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে শাটডাউন ও কর্মবিরতি চলছে। শিক্ষক সমিতির পর স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলন কঠোর করার ঘোষণা দিয়েছে। স্থগিত রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, বাড়ছে সেশনজটের আশঙ্কা।
৩৩ মিনিট আগে
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত
৩৭ মিনিট আগে