
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। দেশের বিভিন্ন জেলা ঘুরে তাঁরা মানুষের কাছে তুলে ধরছেন সেতুটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা পৌঁছান চাঁপাইনবাবগঞ্জে।
‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’ স্লোগানে এই পদযাত্রায় নেমেছেন গাইবান্ধা সদরের সাদেক চত্বর এলাকার বাসিন্দা অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার ও তাঁর ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। সাদেক আলী সরদার প্যারা কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত শুক্রবার রাতে তাঁরা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে রাতযাপন করেন জেলা সার্কিট হাউসে। চাঁপাইনবাবগঞ্জে অবস্থানকালেও তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা বালাসী-বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণ হলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর সম্ভাব্য সুফলের কথা তুলে ধরছেন। তাঁদের বক্তব্য শুনে স্থানীয় অনেকেই এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও সরকারি চাকরিজীবী মো. আলাউদ্দিন বলেন, ‘তাঁদের দাবি যৌক্তিক। দেশের মানুষের কাছে দাবিটি পৌঁছে দিতে বাবা-ছেলে যে দীর্ঘ পথ হেঁটে অতিক্রম করছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
পদযাত্রায় নামা অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার জানান, এবার গাইবান্ধা থেকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরা স্থলবন্দর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
সাদেক আলী বলেন, ‘এর আগে আমরা বিভিন্ন বিষয়ে ৭৪টি পদযাত্রা করেছি। সব মিলিয়ে আমরা হেঁটেছি ৩ হাজার ২৭৩ কিলোমিটার পথ। এসব পদযাত্রায় বাল্যবিবাহ বন্ধসহ সমাজ, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেছি। এবার শুরু করেছি আমাদের ৭৫তম মিশন।’
সাদেক আলী সরদার বলেন, ‘বালাসী ঘাটে সেতু নির্মাণ গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা মানুষের কাছে এই দাবির গুরুত্ব তুলে ধরতে হেঁটে বিভিন্ন জেলা ঘুরছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন ও একাত্মতা তৈরি করতে চাই।’

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন ওষুধের স্টক থাকা সত্ত্বেও রোগীদের অ্যাজিথ্রোমাইসিন না দেওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করে নয়তলা নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন।
৩ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
১৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিন তরুণ আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বরইচতল গ্রামের অটো রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে
ডাকাতির খবর পেয়ে রাজধানীর বনশ্রীর একটি বাসা ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় অর্ধশত সদস্যের একটি দল রাস্তার দুই পাশ বন্ধ করে দেয়। সম্ভাব্য পালানোর পথ আটকে রাখতে গলির মুখে রাখা হয় বালুভর্তি ট্রাক। প্রায় এক ঘণ্টা ধরে বাসাটি ঘিরে তল্লাশি চালানো হলেও
৩০ মিনিট আগে