Ajker Patrika

সাদুল্লাপুরে আমবাগান থেকে হাফেজ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুরে আমবাগান থেকে হাফেজ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া নামের এক হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামের এক হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। উদ্ধারের সময় তাঁর পরনে পাঞ্জাবি-পায়জামা, ঘাড়ে একটি ব্যাগ এবং গলায় লাল ওড়না পেঁচানো ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে শিহাব আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত