
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২ জুলাই) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। এ সময় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে স্কুলটির চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুলছড়ি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান বাবু বলেন, ‘এই জমি কয়েক দশক আগে বিদ্যালয়ের নামে ক্রয় করা হয়। জমির সব বৈধ কাগজপত্র বিদ্যালয়ের কাছে রয়েছে। এমনকি দুই বছর আগে সরকারি বরাদ্দে পুকুর ভরাট করা হয়েছে। এত দিন কেউ কোনো দাবি করেনি। এখন সীমানাপ্রাচীর নির্মাণের সময় হঠাৎ একটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেনি। আমাদের ধারণা, তারা ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে চায়।’
বাধা দেওয়া শফিকুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে জমির কাগজপত্র দেখাতে পারছি না। তবে আমরা দলিলপত্র সংগ্রহ করে নিজেদের দাবি প্রমাণ করব।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার বর্মন বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন।’
ঘটনাস্থলে থাকা ফুলছড়ি থানার এসআই সাদিক উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির কাগজপত্র যাচাই করে দ্রুত বিষয়টির সুরাহা করা হবে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৫ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
২১ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৮ মিনিট আগে