বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে এক দল শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে শহরের ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছ রোপণ করেন। এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক এবং গাইবান্ধা পৌরসভার যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ বছরের প্রতিপাদ্যকে কেন্দ্র করে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা করা হয়।
গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন—গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল কবির। স্বেচ্ছাসেবক, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকসহ শতাধিক মানুষ এতে অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। বেঁচে থাকতে হলে গাছের প্রয়োজন খুবই গুরুত্ব রয়েছে। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়।
দিবসটির বিশেষ কর্মসূচি হিসেবে এদিন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এ ছাড়া এসকেএস ফাউন্ডেশন-এর সহায়তায় বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এতে সংগঠনটির প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এই সময় গণসচেতনতায় তারা নানা স্লোগান সংবলিত পোস্টার প্রদর্শন ও নিজেরা পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
যৌথ কর্মসূচির পাশাপাশি এসকেএস ফাউন্ডেশন তার প্রকল্প কর্মসূচির মাধ্যমে প্রকল্প এলাকায় র্যালি, আলোচনাসভা, গাছের চারা বিতরণ, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
২ ঘণ্টা আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
২ ঘণ্টা আগে