
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে সরকার গঠন করবে ইনশা আল্লাহ। আমিরে জামায়াত নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।’ এ জন্য সাহস ও হিম্মতের সঙ্গে কাজ করার জন্য সব পর্যায়ে কর্মী-সমর্থকদের আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মডেল মসজিদ মিলনায়তনে জাতীয় নির্বাচনে দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে মাওলানা আবদুল হালিম বলেন, ‘নৈতিক শক্তি, সাহস ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মাধ্যমে সারা দেশে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে জাগিয়ে তুলতে হবে। নৈতিক শক্তি আর সাহস থাকলে অন্য শক্তি আপনাকে দমাতে পারবে না।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ সাড়া দেবে। ৩৩ বছর শিবিরের নামে কোনো কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু ডাকসু নির্বাচনে শিবির বিজয়ী হয়েছে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। নির্বাচনে হারলে ও জিতলে আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সিজদা করব। এটাই আমাদের নিয়ম।’
সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছিল আমাদের দমানোর জন্য। কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। তাদেরই এ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে জনগণের ভয়ে। নারীর অধিকার জামায়াত দিয়েছে এবং আমাদের ছয় নারী জাতীয় সংসদে ছিল। কথায় কথায় রাজাকার বলে ট্যাগ আর জনগণ খায় না। তারা আস্থা আর নির্ভরশীল দল এবং নেতা নির্বাচন করার জন্য প্রস্তুত।’
মো. আবুল হোসাইন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আমির মো. আব্দুল করিম সরকার, সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু ও মাওলানা মশিউর রহমান, ছাত্রশিবির নেতা মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

মাইক্রোবাসে ছিলেন না জনি। ফলে তিনি বেঁচে গেলেও তিন শিশুসন্তান নিয়ে মারা গেছেন তাঁর স্ত্রী পুতুল। ফলে একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। দেবরের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুতুল, তাঁর তিন সন্তান আলিফ, সামিউল ও ইরাম।
৬ মিনিট আগে
পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বৈঠকে বসেন। সেখানে শ্রমিকদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতেই কাজে ফেরার ঘোষণা দেন। ঈদ বোনাস না পেয়ে দুই দিন ধরে ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী মঙ্গলবার সন্ধ্যা থেকে
১৭ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন সালাম মোড়ল। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সঙ্গেই বিয়ে হয়েছিল মোংলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় তার ২ মেয়ে মারজিয়া আক্তার মিতু এবং লামিয়া মারা গেছে।
১৮ মিনিট আগে
বরগুনার আমতলীতে তালগাছ নিয়ে বিরোধের জের ধরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। জানা গেছে, চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তালগাছ নিয়ে বিরোধ ছিল।
২৭ মিনিট আগে