
টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার নামের এক সনাতনী যুবক ধর্মান্তরিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাঁকে কালেমা পাঠ করান।
ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল। তিনি মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের বাসিন্দা।
ধর্মান্তরিত হওয়া আব্দুর রহমান জামিল জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের আদর্শ ও নিয়মনীতির প্রতি তাঁর গভীর দুর্বলতা ছিল। গত চার বছর ধরে তিনি ধারাবাহিকভাবে ইসলাম ধর্মের ইতিহাস ও জীবনব্যবস্থা সম্পর্কে পড়াশোনা এবং গবেষণা করেছেন।
আব্দুর রহমান জানান, তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপর থেকেই ইসলামি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। দশ মাস ধরে তিনি ঢাকার একটি মাদ্রাসায় অবস্থান করে ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও শরিয়াহ অর্জন করছেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি প্রকাশ করেন।
পারিবারিক বিষয়ে আব্দুর রহমান জামিল জানান, তাঁর বাবা-মা ছাড়াও বড় দুই বোন রয়েছে। বড় দুই বোনের ইতিমধ্যে বিয়ে হয়েছে। ধর্ম পরিবর্তন করলেও তিনি তাঁর বাবা-মার সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন।
আব্দুর রহমান আরও বলেন, ‘ইসলাম ধর্মে বাবা-মার ভরণপোষণ করা ফরজ। আমি আমার বাবা-মার ভরণপোষণ করে যাব এবং পাশাপাশি তাঁদের ইসলামের দাওয়াত দিয়ে যাব। আল্লাহ যেন তাঁদের হেদায়েত দান করেন।’

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৬ মিনিট আগে