
গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে, গতকাল বৃহস্পতিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংগা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. সোহানুর রহমান শান্ত (২৭)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে যেত। চক্রের সদস্যরা সহজেই মানুষের আস্থা অর্জন করতেন। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের টার্গেট করে তাঁরা টাকা হাতিয়ে নিতেন। তাঁরা নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। পরে গ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে প্রতারক চক্রের সদস্যরা যোগাযোগ রাখতেন। তাঁরা অনলাইনে ভাতা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে টাকা ও জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে নিতেন।
পুলিশ জানায়, প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল মোবাইল ফোন, সিম কার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে অর্থ সংগ্রহের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় গ্রেপ্তার দেখানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল বলেন, প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে