
ফেনীর পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মো. পারভেজ (১২) নামে ওই শিক্ষার্থী উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের শাহ আলমের ছেলে। শাহ আলমের দুই ছেলে এক মেয়ের মধ্যে পারভেজ সবার বড়।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পারভেজ সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। ফুটবলটি স্কুলের ছাদে উঠে গেলে পারভেজ সেটি আনতে ছাদে যায়। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। নামতে দেরি হওয়ায় সহপাঠীরা তাকে বল নিয়ে নিচে নামতে চিৎকার করে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা ছাদে গিয়ে দেখে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে পারভেজ।
খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারজের মরদেহ নামিয়ে আনেন।
পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, পারভেজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ফুটবল নামাতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া থাকা পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্কুলের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
৫ মিনিট আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
২৮ মিনিট আগে
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি....
১ ঘণ্টা আগে