
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা ইউরোপের দেশ পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আজ সোমবার বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচরের মোকলেছের ছেলে মো. নোমান (৩৫), একই জেলার সদর উপজেলার পউল গ্রামের মো. জোবেদ আলীর ছেলে মো. ইবাদুর রহমান সুজন (২০), খেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) ও আব্দুল মতিনের ছেলে মো. পারভেজ (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বিজিবি ও পুলিশের অভিযানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চার যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, আটক ব্যক্তিরা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

সড়ক সংস্কারে ধীরগতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আজ বুধবার কুড়িগ্রাম পৌর এলাকার জাহাজ মোড় ও হরিকেশ এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস আগে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও শেষ করা হচ্ছে না। কাজের ধীরগতিতে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।
৯ মিনিট আগে
পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন পূবালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) সিরাজুল ইসলাম এবং আবু দাউদ চৌধুরী রিপন ও মো. শাহ আলম।
১ ঘণ্টা আগে
মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান আমির। পরে তাঁর বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকার হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
১ ঘণ্টা আগে