ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। পরিবার বলছে, মাদ্রাসায় যাওয়া নিয়ে বকাঝকা করায় সে আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুরের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরগনেশ এলাকায় এ ঘটনাটি ঘটে।
ওই মাদ্রাসাছাত্রীর নাম—রোকশানা আক্তার আকলিমা (১৪)। সে ওই এলাকার মোহাম্মদ হারুন ও কামরুন নাহার দম্পতির মেজো মেয়ে। স্থানীয় ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল রোকশানা।
পুলিশ, পরিবার ও স্থানীয়রা বলছে, ক্লাসের সময় হওয়ায় প্রতিদিনের মতো রোকশানাকে মাদ্রাসায় যেতে বলেন তার বাবা। এ সময় রোকশানা ক্লাসে যাবে না বলে জানায়। পরে এ নিয়ে তার মা কামরুন নাহার বকাঝকা করে তার বাবা হারুন বাইরে চলে যান। এ দিকে মেয়ের জন্য স্বামীর বকাঝকা শোনায় রোকশানাকে বকেন তার মা। এরই একপর্যায়ে ঘরে চলে যায় রোকশানা। এদিকে মাথাব্যথা করায় পাশের ঘরে গিয়ে মাথায় পানি দিচ্ছিলেন তার মা কামরুন নাহার।
পরে যোহরের নামাজ শেষ করে বাড়ি ফিরে হারুন রোকশানার খোঁজ করলে, সে ঘরে আছে বলে জানান কামরুন নাহার। এ সময় হারুন ঘরে ঢুকে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে মেয়ে রোকশানার মরদেহ।
এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোকশানা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে তাদের বাড়িতে যাই। পরে প্রশাসনের লোকজনকে খবর দেওয়া হয়। তারা এসে সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই মেয়ের বাবা-মাকে জিজ্ঞেস করলে তারা জানায়, মাদ্রাসায় না যাওয়ায় বকাঝকা করার কারণে গলায় ওড়না দিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোকশানার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।

পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
২০ মিনিট আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৩০ মিনিট আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে