
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী জেড এম কামরুল আনামকে দলীয় কার্যালয় থেকে বের করে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। আজ মঙ্গলবার সোনাগাজী উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
জেড এম কামরুল আনাম একই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা।
দলীয় সাইনবোর্ড ব্যবহার করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধাচরণ করে স্বতন্ত্র প্রার্থী হলে কোনো ব্যক্তি আওয়ামী লীগের অফিসে আসতে পারবে না বলে জানান মেয়র মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন চেয়ে আবার স্বতন্ত্র প্রার্থী কিসের। আমাদের দলের গঠনতন্ত্র বিরোধী কাউকে অফিসে আসতে দেওয়া হবে না। অন্য দলের স্বতন্ত্র প্রার্থী হতে পারে, আমাদের দলে নয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সোনাগাজী পৌরসভার জিরোপয়েন্ট দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনসহ নেতা কর্মীরা বসে ছিলেন। কিছুক্ষণ পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল আনাম সমর্থকদের নিয়ে অফিসে প্রবেশ করেন। তাৎক্ষণিক মেয়র উঠে দাঁড়িয়ে কামরুল আনামকে জিজ্ঞেস করেন স্বতন্ত্র প্রার্থী হবেন কি না। উত্তরে তিনি হ্যাঁ বলেন।
মেয়র খোকন সঙ্গে সঙ্গে কামরুল আনামকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় মেয়র বলেন, দলের সঙ্গে মীরজাফরি মনোভাব রেখে কেউ আওয়ামী লীগের কার্যালয়ে আসতে পারবে না। কামরুল আনাম প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রার্থী হচ্ছেন জানালেও মেয়র তা শুনতে চাননি। সবশেষে কামরুল আনাম নৌকার বিরুদ্ধে নয় বলে অফিস থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে জেড এম কামরুল আনাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ারে বসা মাত্রই মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন আমাকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় অফিসে বসতে বারণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী থাকার নির্দেশ দিয়েছেন এ জন্যই প্রার্থী হয়েছি। তাহলে কেন দলীয় অফিসে বসতে পারব না। এমন কথা জানালে মেয়র বলেন, না তারপরও নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থী ছাড়া নির্বাচন পর্যন্ত কেউ আসতে পারবে না।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
৭ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
২৭ মিনিট আগে