
ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে ৩৬ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি দাগনভূঞা বাজারের ইজারা নেন আকবরের এক অনুসারী। এ নিয়ে গতকাল সোমবার স্বপনের ভাই বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ মঙ্গলবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আকবর বলেন, ‘ইজারার ব্যাপারটি প্রশাসনিক বিষয়। সম্প্রতি আমাদের এক কর্মী বাজার ইজারা পাওয়ার পর নিয়ম অনুযায়ী টাকা তুলতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বাধা দেন এবং তাঁরা টাকা তুলবেন বলে জানান। আজ আমাদের কিছু নেতা-কর্মী বাজারে অবস্থান করার সময় তাঁরা অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন।’
এদিকে জামশেদুর বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের লোকজন আগে থেকেই বাজারে এসে মহড়া দেওয়ার ঘোষণা দেয়। সেই অনুযায়ী আজ সকালে তারা দাগনভূঞা জিরো পয়েন্টে এসে প্রকাশ্যে গুলি করে। একপর্যায়ে আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে যুবদল নেতা চৌধুরী রিয়াদ, লিটন, রাসেল, রিয়াজ, রাজু, হানিফসহ কয়েক নেতা-কর্মী আহত হন। এখন আবার আমাদের কিছু নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। বিষয়গুলো দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।’
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তসলিম হুসাইন বলেন, ‘দাগনভূঞা বাজারের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এ সময় এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
১৪ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ইসলাম (৪৫) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
২২ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জড়িপ শেখ (৬৫) ওই গ্রা
৩৮ মিনিট আগে