ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ছাগলনাইয়া পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন জিতু (২০) এবং শুভপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম (৪০)। শাহাদাৎ হোসেন জিতু ফেনী সদর থানার পূর্ব কাজিরবাগ এলাকার মো. সেলিমের ছেলে। আর মো. নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাত্রাকালে মুহুরীগঞ্জ এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় গাড়িবহরের অন্তত ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় শাহাদাৎ হোসেন জিতু ও মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ভোর গড়াতেই চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বাজার জেগে ওঠে আগুনের লাল আভায়। বাজারের এক কোণে টিনশেডের ছোট্ট কামারের দোকানে তখন হাতুড়ির ছন্দময় শব্দ- টাং! টাং! টাং! আগুনে লাল হয়ে ওঠা লোহাকে পিটিয়ে দা বানানো হচ্ছে, কোথাও তৈরি হচ্ছে বটি, আবার কোনো কোণে চলছে পুরোনো কৃষি সরঞ্জামে নতুন প্রাণ ফেরানোর চেষ্টা।
১ সেকেন্ড আগে
ইতালি যেতে দালাল ধরেছিলেন মাদারীপুরের তুহিন সরকার (২৬)। তবে তাঁর ইতালি যাওয়া হয়নি। দালালচক্র তাঁকে লিবিয়ায় নিয়ে বন্দী করে নির্যাতন চালায়। মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের কাছ থেকে নেওয়া হয় ২৯ লাখ টাকা। শেষ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরতে পেরেছেন তুহিন। তবে নির্যাতনে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি
৫ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৯) মুখে গামছা বেঁধে ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। উপজেলার একটি গ্রামে গতকাল সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রথমে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
১১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি টিসিবির চাল ঘরে তোলার সময় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উদ্ধার হওয়া চাল ও কার্ড স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়। উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা...
৪৪ মিনিট আগে