
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
আজ দুপুরে দেখা যায়, শহরের প্রধান সড়ক, মোড় ও স্থাপনাগুলো তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়ক বিভাজক, চত্বর ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে এনসিপি নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে।
সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ির কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনী পৌঁছাবেন। ট্রাংক রোডে পথসভায় প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ বিতর্কিত মন্তব্য করছে। তবে আমরা বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও সার্বক্ষণিক অবহিত রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।’ দলের জেলা সংগঠক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। জেলার সর্বত্র প্রচারণা চালানো হয়েছে। কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে।’
ট্রাংক রোডের কর্মসূচি শেষে মহিপালে যাবেন এনসিপি নেতারা। গত বছরের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডস্থলে আরেকটি পথসভা করবেন তাঁরা। পরে তাঁরা সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে