
ফেনীর সোনাগাজীতে গরুর ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে পড়ে জয়নাল আবেদীন বাবলু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। বাবলু তাঁর ভাগনির বিয়ে সদাই কিনতে জেলা শহরে যাচ্ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের তালতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন বাবলু বগানাদানা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বাবলুর তিনটি শিশুসন্তান রয়েছে।
নুরুল আবছার নামের পথচারী বলেন, ‘রাস্তা থেকে একটি গরু যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটির গতি বেশি থাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় একজন মারা যায়। আহত অন্য যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়।’
বাবলুর বড় ভাই কামাল উদ্দিন বলেন, ‘সকালে ভাগনির বিয়ের জন্য সদাই কিনতে ছোট ভাই ফেনীতে যাচ্ছিল। এখন লাশ হয়ে ফিরছে। এটা মানতে পারছি না। তার তিনটি কন্যাসন্তান রয়েছে। তাদের কী অবস্থা হবে, জানি না।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবলু নামে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯ মিনিট আগে
কিডনি প্রতিস্থাপনের নামে রোগীদের তুরস্কে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান রাজু, যিনি তুরস্কভিত্তিক একটি স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাবেক কর্মী বলে জানিয়েছে
৩৬ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে