
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ডিপ স্টেটকে বাংলাদেশ থেকে নির্মূল করা না গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি বলেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রের অভ্যন্তরে থাকা সূক্ষ্ম ও অদৃশ্য শক্তি বা ‘ডিপ স্টেট’ নিয়ে জনপরিসরে আলোচনা শুরু করেছিলেন। ডিপ স্টেট সম্পর্কে মানুষ যত দিন সচেতন না হবে, তত দিন গণতন্ত্র কেবল অধিকারের বয়ানে সীমাবদ্ধ থাকবে এবং ইনসাফ অধরাই থেকে যাবে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনে মানুষের একটাই পরিচয় ছিল—তারা ছিল নির্যাতিত। দীর্ঘদিন ধরে মানুষের ওপর জুলুম-নিপীড়ন চললেও ন্যূনতম বাক্স্বাধীনতা পর্যন্ত ছিল না। আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই মানুষকে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা নত না করে জীবন দিয়ে হলেও সত্যের পক্ষে দাঁড়াতে।
তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা কোনো ব্যক্তিগত দাবিদাওয়া করছেন না। তাঁদের একমাত্র প্রত্যাশা, যারা তাঁদের স্বজনদের হত্যা করেছে, তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক।
ফেনীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়েছে, তাদের জন্য এখনো ঝুঁকি নেওয়া লজ্জাজনক। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, জুলাইয়ে কারা কী ভূমিকা পালন করেছে, তার তথ্য ছাত্র-জনতার কাছে রয়েছে। দেশের শান্তিশৃঙ্খলা ও বৃহত্তর স্বার্থে সংযম দেখানো হয়েছে। তবে আবারও কোনো পেশিশক্তির প্রশ্রয় দেওয়া হলে ছাত্র-জনতা জুলাইয়ের মতোই তার জবাব দেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এমন সব ধরনের ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত নেতা মেজবাহ সাঈদ। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের একটি বাড়িতে গভীর রাতে এক গ্রাম্য চিকিৎসককে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় স্থানীয়ভাবে দুই দফা সালিস বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি..
১৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বস্তু দুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে সিটিটিসির বোম্ব ডিসপো
১৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে...
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে