
ফরিদপুর সদরে একটি সর্বজনীন মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রী শ্রী কালী ও দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, মন্দিরের কালীমূর্তির ডান হাতের কবজি, বাঘের মাথার চুলসহ চারটি দাঁত, শিবের গলায় পেঁচানো সাপের লেজ, যোগিনীর বাম হাতের অংশ, ডাকিনির দুটি দাঁতসহ কিছু অংশ ভেঙে ফেলেছে। মন্দিরের সামনের দিকটি খোলা। সেখানে কোনো ফটক কিংবা গ্রিল কিংবা আচ্ছাদনের ব্যবস্থা নেই। মন্দিরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। মন্দিরটি অন্তত ৫০-৬০ বছরের পুরোনো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কে বাবা কারা প্রতিমা ভাঙচুর করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মন্দির কমিটির সভাপতিসহ আশপাশের বাসিন্দারা।
মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, গতকাল সন্ধ্যাবাতি দিয়ে রাত ১০টার দিকে পূজারি বাড়িতে চলে যান। আজ সকাল ৬টার দিকে ওই এলাকার বাসিন্দা ভজন শীল মন্দির প্রাঙ্গণে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, প্রতিমাগুলো আবার গড়ে দেওয়ার জন্য প্রতিমা নির্মাণশিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খরচ বহন করবে জেলা পুলিশ। তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
১ ঘণ্টা আগে