
ফরিদপুরের সালথা উপজেলায় বরযাত্রা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্ধকার হওয়ায় টর্চের আলো জ্বালিয়ে এই সংঘর্ষ চলে, যা ছড়িয়ে পড়ে অন্তত পাঁচটি গ্রামের বাসিন্দাদের মধ্যে। এ সময় একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত ২৫টি বাড়িতে। এই ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গভীর রাত পর্যন্ত দফায় দফায় তা ছড়িয়ে পড়ে পাশের ভাবুকদিয়া ও আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া, খোয়ার, শলিয়া ও সেনহাটি গ্রামে।
জানা গেছে, গট্টি ও আটঘর ইউনিয়নকেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের নুরু মাতুব্বর ও পাটপাশা বালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাঁরা দুজনেই একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তাঁরা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
শুক্রবার স্থানীয় এক ব্যক্তির বিয়ের বরযাত্রাকে কেন্দ্র করে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় টর্চ জ্বালিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে তাঁদের মধ্যে। একপর্যায়ে বালিয়াগট্টি বাজার-সংলগ্ন নুরু মাতুব্বরের সমর্থক দেলোয়ার মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেন প্রতিপক্ষের সমর্থকেরা। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে জাহিদ মাতুব্বরকে সমর্থন জানিয়ে ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা ও পদত্যাগকারী উপজেলা যুবলীগের সহসভাপতি পাভেল রায়হানের নেতৃত্বে পাশের আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নুরু মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোয়ালপাড়া গ্রামের গোলাম মহিউদ্দিন, যুবদল নেতা রব্বান মাতুব্বর, আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, ইলিয়াস মাতুব্বর, মজিবুর শিকদার, সিরমান শিকদার, রবিউল শিকদার ও কুবাত শিকদারের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ বিষয়ে জানতে নুরু মাতুব্বরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর স্ত্রী পরিচয়ে এক নারী জানান, নুরু মাতুব্বর বাড়িতে নেই। তিনি বলেন, ‘বিয়ের বরযাত্রী থেকে আমাদের লোকজনকে মারধর করে ওই পক্ষ। এরপরই রাতভর মারামারি হয়। এর বেশি আমি জানি না।’
অপরপক্ষের জাহিদ মাতুব্বরের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে